লোড হচ্ছে...
অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ ও সম্প্রসারণের সাথে জড়িত আটটি ইসরাইলি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যের সরকার। একইসাথে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহে বাধা দেয়ায় ‘জাভ ৯’ নামে একটি সংগঠনের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
৮ দিন আগে

বিশ্বে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কথা উল্লেখ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেছেন, ইরানের মহান জাতি কখনো আধিপত্যবাদী শক্তি ও দখলদার ইসরাইলি শাসকগোষ্ঠীর কাছে মাথা নত করবে না; বরং তাদেরকেই নতি স্বীকারে বাধ্য করবে।
৮ দিন আগে

রাজনীতিতে আসার আগে তেল আবিবের স্থলবাহিনী ‘ইসরাইল ডিফেন্স ফোর্স’ বা আইডিএফের প্রধান ছিলেন আইজেনকোট। ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে বিশেষ একটি সামরিক কৌশল প্রয়োগ করেন তিনি। এর নীলনকশা তৈরিতে হাত রয়েছে সামরিক বিশেষজ্ঞ গাবি সিবোনিরও। ১৯৮৬ সালে ইহুদি ফৌজ থেকে অবসর নেন কর্নেল পদমর্যাদার এই অফিসার।
৮ দিন আগে

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে গাদি আইজেনকোট জোটের প্রার্থী মাতান কাহানা নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। ৬৬-৫২ ভোটে এই বিজয়ের ফলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল ও তার মিত্ররা বড় ধাক্কা খেয়েছে।
৮ দিন আগে

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের অস্থায়ী ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ পেয়েছেন আরব এমপি আহমাদ তিবি। ক্ষমতাসীন জোটের এমপিদের বিরোধিতা সত্ত্বেও সোমবার এ নিয়োগ দেয়া হয়। তুরস্কের বার্তা...
১০ দিন আগে

২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি এই অভিযানের প্রথম দিকের শিকারদের একজন হন।
১০ দিন আগে

ওয়াশিংটন আবার হামলা শুরু করলে ইউরোপের মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ক্রমবর্ধমান এই সুস্পষ্ট হুমকিগুলো তেহরানের বার্তায় এক বিপজ্জনক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা তাদের সতর্কবার্তার ভৌগোলিক পরিধিকে পারস্য উপসাগর ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে অনেক দূরে নিয়ে গেছে।
১০ দিন আগে

‘ফিলিস্তিনের জন্য ন্যায়বিচার’ শীর্ষক একটি ইউরোপীয় নাগরিক উদ্যোগে ১১ লাখ ১৭ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। এতে ইসরাইলের সাথে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি সম্পূর্ণ স্থগিত করার দাবি জানানো হয়েছে।
১১ দিন আগে

সার্বিয়ার ছাত্র-সমর্থিত রাজনৈতিক আন্দোলন সংগঠন গাজায় ইসরাইলি কর্মকাণ্ডকে ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
১১ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সাথে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আসুন, কোনো পূর্বশর্ত ছাড়াই আমরা এক কক্ষে বসি।’
১১ দিন আগে

রোববার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় হামাসের ‘রাফাহ’ ব্রিগেডের শীর্ষ কমান্ডার সামির আবু ইউনুস (৫৩) নিহত হয়েছেন। ২০২৫ সালের যুদ্ধবিরতি সত্ত্বেও চলমান হামলায় এ পর্যন্ত অন্তত ১,৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
১১ দিন আগে

জেরুসালেম পোস্টের বরাতে নয়া দিগন্ত অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলে সরকার গঠন নিয়ে গাদি আইজেনকটের জোটে অভ্যন্তরীণ মতবিরোধ দেখা দিয়েছে। মূলত অতি-রক্ষণশীল হরেদি দলগুলোকে জোটে নেয়া এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের (মিলিটারি কনস্ক্রিপশন) বিষয়ে ছাড় দেয়ার প্রশ্নে আইজেনকট ও আভিগডোর লিবারম্যানের মধ্যে মতভেদ চলছে।
১১ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য ডানপন্থী নেতা হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দেশটির আরব আইনপ্রণেতাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৩ নভেম্বর) ইসরাইলের আরব সংখ্যালঘুদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট।
১২ দিন আগে

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালু করতে রোববার (১৫ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে ইসরাইলি প্রতিনিধিদল।
১২ দিন আগে

মিশিগানে প্রগতিশীল ডেমোক্র্যাট আবদুল আল-সাইয়িদের জয় মার্কিন ও ইসরাইলি ইহুদিদের গভীর আদর্শগত বিভাজনকে সামনে এনেছে। ইসরাইলিরা রাষ্ট্রীয় নিরাপত্তাকে প্রাধান্য দিলেও, প্রগতিশীল আমেরিকান ইহুদিরা সামাজিক ন্যায়বিচার ও দলীয় রাজনীতিকে অগ্রাধিকার দিচ্ছে।
১২ দিন আগে

আরব দলগুলোর সাথে সহযোগিতাকারী ইহুদি দলীয় নেতাদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের বৈধতা দিয়েছেন হাইফা র্যাবিনিক্যাল কোর্টের সাবেক প্রধান র্যাবাই গেদালিয়া অ্যাক্সেলরড। হাতে লেখা এক চিঠিতে ধর্মীয় অনুশাসন (হালাখিক রুলিং) জারি করেছেন তিনি।
১৩ দিন আগে

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, লক্ষ্যবস্তু কী ছিল বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১৩ দিন আগে

পরিচালক হেলেন লাম ত্রং ‘ইনসাইড গাজা’ প্রামাণ্যচিত্রে সংবাদ জগতের অভিজ্ঞ সাংবাদিকদের ক্যামেরার সামনে এনেছেন। এতে দেখানো হয়েছে, নিজ শহর ধ্বংস হয়ে যাওয়া এবং পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রাণহানির মধ্যেও কিভাবে তারা নিজেদের বেঁচে থাকার সংগ্রামের পাশাপাশি ইসরাইলের ব্যাপক সামরিক অভিযানের খবর সংগ্রহের কঠিন দায়িত্ব পালন করেছেন।
১৩ দিন আগে

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে নয় মাস বয়সী কিনান আহমেদ রাকিক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ‘হাইপোথার্মিয়া’ বা শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে যাওয়ার কারণে মারা গেছে।
১৩ দিন আগে

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের ওপর স্থলপথে অবরোধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পকে। সম্প্রতি মার্কিন ‘টাস্কফোর্স আইরন গেট’ গঠন এই পরিকল্পনার অংশ হলেও এটি প্রকৃত কৌশল থেকে নজর ঘোরানোর ধোঁয়াশাও হতে পারে।
১৩ দিন আগে


