লোড হচ্ছে...
সামরিক গোয়েন্দা সংস্থাটি নাকি মূল্যায়ন করেছে যে ইসরাইলি হামলা ’বহুমুখী ফ্রন্ট’ সক্রিয় করে তুলতে পারে—যা নেতানিয়াহু ও মোসাদ প্রধান রোমান গফম্যানের আপাত প্রত্যাশার বিপরীত। তারা মনে করেছিলেন, এই অভিযান তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।
৩ দিন আগে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের অগ্নিসংযোগ ও সহিংসতাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলি আইনপ্রণেতারা; গাদি আইজেনকোট ও ইয়ার লাপিদের কঠোর হুঁশিয়ারি।
৩ দিন আগে

গাজায় সাম্প্রতিক যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। যুদ্ধ শুরুর পর আরো এক লাখের বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন।
৪ দিন আগে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার (২১ নভেম্বর) ইসরাইলি হামলা ও গুলিতে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন খাদ্যসহায়তা বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন।
৪ দিন আগে

গাজায় ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধ ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও দেশটির সাথে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ভারতের জাতীয় ও কৌশলগত স্বার্থ বিবেচনায় ইসরাইলের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। ভারত কোন দেশ থেকে অস্ত্র কিনবে, দিল্লির সেই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা থাকা উচিত।
৪ দিন আগে

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত ও প্রতারক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তার নেই।
৪ দিন আগে

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরাইল বেইতেনু দলের প্রধান আভিগদোর লিবারম্যান বলেছেন, দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করাই তার ‘মূল লক্ষ্য’। এছাড়া মার্কিন জনগণের কাছে ইসরাইলের ভাবমূর্তি নজিরবিহীনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
৪ দিন আগে

লেবানন দুটি পরস্পরসংযুক্ত ভাগ্যনির্ধারক পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছে : একটি হলো 'আমাদের ভূখণ্ডের অংশবিশেষে ইসরাইলি দখলদারিত্ব' এবং অন্যটি লেবানন রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র ও সিদ্ধান্তের মাধ্যমে 'ইরানি শাসকগোষ্ঠীর কিছু প্রভাবশালী পক্ষের' পক্ষ থেকে “বিদেশি হস্তক্ষেপ”।
৪ দিন আগে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি বলেছেন, ইরানের জনগণ ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বিশ্ব আধিপত্যবাদী শক্তির মুখোমুখি হয়েছে। শত্রুপক্ষের (যুক্তরাষ্ট্র) সামনে পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো পথ নেই।
৫ দিন আগে

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের একটি কমিটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার অধিকারকে সমর্থন জানিয়ে একটি খসড়া প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবটির পক্ষে ১৬২টি দেশ এবং বিপক্ষে আটটি দেশ ভোট দিয়েছে। এছাড়া আটটি দেশ ভোটদান থেকে বিরত ছিল।
৫ দিন আগে

প্রায় নয় মাস আগে ইরানের ওপর ব্যাপক হামলার মাধ্যমে যৌথভাবে যুদ্ধ শুরু করা ট্রাম্প এবং নেতানিয়াহু—উভয়ের জন্যই নতুন কোনো যৌথ পদক্ষেপ নেয়ার সুযোগের সময়সীমা ফুরিয়ে আসছে। গত মাসের শেষের দিকে অনুষ্ঠিত ইসরাইলের জাতীয় নির্বাচনের ফলাফলের কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন। অন্যদিকে, জানুয়ারিতে ট্রাম্পের রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারাবে, যা যুদ্ধের অর্থায়নের ওপর তার রাজনৈতিক প্রতিপক্ষকে অনেক বেশি কর্তৃত্ব দেবে।
৫ দিন আগে

গাদি আইজেনকোট বলেন, 'একটি বৃহত্তর সরকার গঠনের জন্য আমি যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তা যদি ফলপ্রসূ না হয়, তবে আমি একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে চাই—যা শপথ নেওয়ার আগে বা পরে সম্প্রসারণের চেষ্টা আমি চালিয়ে যাব।'
৫ দিন আগে

ইরানে মার্কিন ও ইসরাইলি ভয়াবহ হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তাঝুঁকি বেড়েছে। এ পর্যন্ত সঙ্ঘাতে বহু মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। একই...
৫ দিন আগে

‘ডেভিডস স্লিঙ’ ইসরাইলের বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যবর্তী স্তরে কাজ করে। এটি স্বল্পপাল্লার হুমকি মোকাবেলায় ব্যবহৃত ‘আয়রন ডোম’ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ‘অ্যারো’ ব্যবস্থার মধ্যবর্তী স্তর হিসেবে দায়িত্ব পালন করে।
৬ দিন আগে

লেবানন সীমান্তে সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি হামলায় একটি পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা দিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
৬ দিন আগে

হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে উপসাগরীয় ছয়টি দেশকে সংযুক্ত করে ‘গালফ রেলওয়ে প্রকল্প’ করা হবে। দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইন।
৬ দিন আগে

ইসরাইলি পার্লামেন্ট (নেসেট) একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এর আওতায় যেসব আইনপ্রণেতা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করতে অস্বীকার করবেন, তাদের সংসদীয় অধিকার ও বেতন কেড়ে নেয়া হবে।
৬ দিন আগে

রোহিঙ্গা গণহত্যার রায় গাজা নিয়ে ইসরাইলের ধরা খাওয়ার পথ করে দিল
৭ দিন আগে

ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি পুলিশের সুরক্ষায় বহু ইসরাইলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।
৭ দিন আগে

২ আরব আইনপ্রণেতাসহ ইসরাইলের পার্লামেন্টে ৯ ডেপুটি স্পিকার
৭ দিন আগে


