
পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ করেছে ১১৫ জন ইসরাইলি বসতি স্থাপনকারী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা।
ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি পুলিশের সুরক্ষায় বহু ইসরাইলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।
জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ১১৫ জন বসতি স্থাপনকারী কয়েকটি দলে বিভক্ত হয়ে এই প্রাঙ্গণে প্রবেশ করে এবং সেখানে তালমুদীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা পালন করে।
১৯৬৭ সালের স্থিতাবস্থা চুক্তি অনুযায়ী, অমুসলিমদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি থাকলেও সেখানে প্রার্থনা করার অনুমতি নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








