লোড হচ্ছে...
তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য আমরা মহাসড়কে সতর্ক পাহারা দিচ্ছি।
১০ দিন আগে

যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।
১০ দিন আগে

কলকারখানা ধ্বংস হলে শ্রমিক ও তাদের পরিবারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের জীবিকা ও সন্তানদের ভবিষ্যৎ এসব কারখানার ওপর নির্ভরশীল।
১০ দিন আগে

মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত এবং বিদ্যুৎ-গ্যাসের ব্যয় বাড়লেও শ্রমিকদের আয় ও জীবনমানের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। একজন শ্রমিকের মাসিক আয়ে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার।
১১ দিন আগে

জেলা প্রশাসক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ব্যাটালিয়ন ও আনসারসহ পাঁচ ধরনের বাহিনী মোতায়েন রয়েছে।
১১ দিন আগে

বার্তায় জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় তিন প্লাটুন, সাভার ও আশুলিয়া এলাকায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে সাত প্লাটুন দায়িত্ব পালন করছেন।
১১ দিন আগে

কয়েক দিনের আন্দোলন ও সংঘর্ষ-ভাঙচুরের পর গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিছু কারখানায় শুরু হয়েছে উৎপাদন।
১১ দিন আগে

বুধবার (৪ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন
১১ দিন আগে

তিনি জানান, সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেয়া হয়েছে।
১১ দিন আগে

গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে অর্থায়ন ও ইন্ধন জোগানোর অভিযোগ অস্বীকার করেছে তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান সাদমা গ্রুপ। বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক...
১১ দিন আগে

শ্রমিকরা কখনোই তাদের কর্মস্থলের ক্ষতি করতে পারেন না। যারা কারখানায় ভাঙচুর ও নাশকতা করছে, তারা বহিরাগত। নাশকতাকারীদের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।
১১ দিন আগে

সকাল সাড়ে ৯টার দিকে উত্তেজিত শ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানেও আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
১১ দিন আগে

শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে, অসন্তোষ ও বিশৃঙ্খলা ঠেকাতে আশুলিয়ায় এরই মধ্যে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
১২ দিন আগে

হাসান উদ্দিন সরকার বলেন, ‘পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। মার খেয়েও পুলিশ শ্রমিকদের ওপর আক্রমণ করছে না। তবে পুলিশকে উসকানি দিয়ে পলাতক ফ্যাসিবাদী অপশক্তি আওয়ামী লীগ পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।’
১২ দিন আগে

আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামোয় মজুরি দেয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে।
১২ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোতায়েন করা বিজিবির মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় রয়েছে ৫ প্লাটুন। গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় মোতায়েন রয়েছে ১৩ প্লাটুন। এছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় রয়েছে ৬ প্লাটুন বিজিবি।
১২ দিন আগে

ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ-শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
১২ দিন আগে

আশুলিয়ায় শ্রমিকদের উস্কানি দিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
১২ দিন আগে

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সঙ্ঘাত সৃষ্টির বিভিন্ন কৌশল নেয়া হচ্ছে। নভেম্বর মাসের শুরুতেই পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে ইন্ধনের কারিগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা
১২ দিন আগে

তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশের পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ছবি, পোস্টার ও কনটেন্টের সন্ধান পাওয়া যায়।
১২ দিন আগে


