লোড হচ্ছে...
সকাল থেকে শান্ত থাকলেও বিকেলে সাভারের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ ঘণ্টা সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
১২ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর-১১ থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় পেয়ে এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।
১৩ দিন আগে

বিজিবি জানায়, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া, মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
১৩ দিন আগে

অতীতের সাথে সম্পর্কিত কোনো কোনো মহল রাজনৈতিক উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে সরকার মনে করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা হবে।
১৩ দিন আগে

গত দুই দিনের সহিংসতার রেশ না কাটতেই মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন করে ২০ থেকে ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন ১০ থেকে বাড়িয়ে ১১ প্লাটুন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
১৩ দিন আগে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘শ্রমিকদের জন্য মজুরি কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে, এখন আর আন্দোলন করার সুযোগ নেই। আমি মনে করি, মজুরি বোর্ড গঠন করার পরে শ্রমিকরা কাজে ফিরে গিয়েছে, পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক ও শান্ত রয়েছে।’
১৩ দিন আগে

জাহেদ উর রহমান বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
১৩ দিন আগে

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো: আরিফ হোসাইন জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।’
১৩ দিন আগে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ দিন আগে

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৩ দিন আগে

গার্মেন্ট মালিকদের এটা অনুধাবন করতে হবে। তাদের সম্প্রীতি ও সম্পদ বৃদ্ধিতে কোনো ঘাটতি নেই। অ্যাটিচিউড অব দি গভর্নমেন্ট, সরকারের সবসময় মালিকদের প্রশয় দেয়ার যে নীতি, মালিকদের রক্ষা করাই সরকারের যেন প্রধান কাজ হয়ে যায়, খেয়াল করে দেখুন শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রভাব কিন্তু গোটা সমাজেই পড়ে, বাজার থেকে শ্রমিক যখন জিনিসপত্র কেনে তার প্রভাব তো গোটা অর্থনীতিতেই পড়ে।
১৩ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী নেতারা বিদেশে বসে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। অনেকেই কলকাতায় বসে নাশকতার ছক আঁটছেন। দলটির প্রভাবশালী নেতারা নাশকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উসকানি দিচ্ছেন পশ্চিমা রাষ্ট্রগুলোতে বসে।
১৩ দিন আগে

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলামকে। তার ফেসবুক পেজ পর্যালোচনা করে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়।
১৩ দিন আগে

মাসের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলনে ৪ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বন্ধ থাকে। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন চালক।
১৩ দিন আগে

‘পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কোনো মালিক কিংবা শ্রমিকেরই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করার অধিকার নেই।
১৩ দিন আগে

‘শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।’
১৩ দিন আগে

শ্রমিকরা কাজ করতে চায়। কিন্তু বহিরাগতরা এসে ঢিল মেরে ছুটি দিতে বাধ্য করে ও শ্রমিকরা রাস্তায় নেমে যায়।
১৩ দিন আগে

শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না। সহিংসতা, ভাঙচুর ও নাশকতায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
১৩ দিন আগে

যদিও তথ্য আদান-প্রদান হতে পারে। যদি আমরা গবেষণাই করি শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়ে, তাহলে মজুরি দরকার ৪৫ থেকে ৬৫ হাজার টাকা। যদি তারা গবেষণার কথা বলে, তবে কি তারা সেটা দিবে? আমরা কোনো গবেষণার নাম দিয়ে সময় নষ্ট করতে চাই না।
১৩ দিন আগে

সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ ও বিভিন্ন যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
১৩ দিন আগে


