
বাংলাদেশে পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির নতুন যে প্রস্তাব মালিকপক্ষ জমা দিয়েছে, সেটি নিয়ে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা। আলাপ-আলোচনার মাধ্যমে সেটি বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
দু’পক্ষের মধ্যে চলমান বৈঠকের মধ্যে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান পোশাক খাতের ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।
আরো পড়ুন : গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় আগুন : অপরাধীদের শাস্তি চেয়ে যা বললেন ড. ইউনূস
এর আগে, বিকেলে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান যে, পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে একটি প্রস্তাব তারা পেয়েছেন। তবে সেখানে ঠিক কত টাকা প্রস্তাব করা হয়েছে, সেটি প্রকাশ করেনি মজুরি বোর্ড।
আরো পড়ুন : বিদ্রোহী প্রার্থীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা
শ্রমিক ও মালিকপক্ষের সাথে আলাপ-আলোচনা শেষে মজুরি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বেশ কয়েক ঘণ্টা ধরে চলা সভাটি এখনো শেষ হয়নি।
উল্লেখ্য যে, আগের সভায় শ্রমিক প্রতিনিধিরা তাদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব করেন। তবে এই দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছে মালিকপক্ষ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









