পোশাক কারখানা, শ্রমিক, মজুরি, মজুরি বোর্ড
সাংবাদিকদের সাথে কথা বলছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ইন্টারনেট
ads

পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন বেতনের বিষয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি কারখানা মালিক ও শ্রমিকপক্ষের নেতারা।

মঙ্গলবার দুপুরের বৈঠকে সবশেষ ২২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি দাবি করেছেন শ্রমিক প্রতিনিধিরা। এর বিপরীতে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছেন পোশাক কারখানার মালিকরা।

বিকেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বিষয়টি নিয়ে দুই পক্ষের সাথে আরো আলোচনা চলছে, যার মাধ্যমে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে মজুরি বোর্ড।