
তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে চতুর্থ দিনের মতো মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছে নিম্নতম মজুরি বোর্ড।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর ২টায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বোর্ডের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
এর আগে, শ্রমিকদের ন্যূনতম ৩২ হাজার টাকার দাবির বিপরীতে সোমবার পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে একটি মজুরি প্রস্তাব দেয়া হয়। তবে সেটি যথেষ্ট নয় দাবি করে অসন্তোষ প্রকাশ করেন শ্রমিক নেতারা। পরে বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়।
প্রায় নয় ঘণ্টা ধরে চলা ওই আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় আজ মঙ্গলবার আবারো বৈঠকে বসার দিন ধার্য করে মজুরি বোর্ড।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









