লোড হচ্ছে...
২৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর ষষ্ঠ তলায় ডিন অফিসের একটি কক্ষে আইসিই বিভাগের দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখার অভিযোগ তোলেন অভিযুক্ত শিক্ষার্থীরা।
১৮ অক্টোবর, ২০২৬

২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি। দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য তৈরি হয়নি কোনো রাস্তা।
১৮ অক্টোবর, ২০২৬

ইভা রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি অটোবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৮ অক্টোবর, ২০২৬

সিয়াল প্যারিস কেবল খাদ্যপণ্যের প্রদর্শনী নয়; এটি আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও বাজার সম্প্রসারণেরও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। পাঁচ দিনের এ আয়োজনে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান নতুন বাজার অনুসন্ধান, ব্যবসায়িক অংশীদার খোঁজা এবং আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছে।
১৮ অক্টোবর, ২০২৬

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
১৮ অক্টোবর, ২০২৬

রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত ৬০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ে বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এসব পদক্ষেপের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
১৮ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
১৮ অক্টোবর, ২০২৬

এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ শ্রেণির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের লাইসেন্স ও কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিদ্যমান নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে।
১৮ অক্টোবর, ২০২৬

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান ও নবায়নসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান এবং নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনুমোদিত...
১৮ অক্টোবর, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত এ আনন্দমেলায় শিশুদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
১৭ অক্টোবর, ২০২৬

‘গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভের রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যসহ এ পর্যন্ত ১০ পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশান্তির খোঁজে বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতি নিহতদের পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। একইসাথে এ ঘটনা দেশের পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।’
১৭ অক্টোবর, ২০২৬

ডা: জাহিদ হোসেন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাসেবা দিতে হবে।’
১৭ অক্টোবর, ২০২৬

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইবি এবং শৈলকূপা থানার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ২০২৫ সালের ডিসেম্বরে পাঁচটি কেন্দ্রে প্রায় তিন হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে থেকে ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে ৩৫৯ জন বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। আজকের অনুষ্ঠানে তাদেরকে বৃত্তির টাকার চেক ও সনদ দেয়া হয়।
১৭ অক্টোবর, ২০২৬

সংসদ সদস্য বলেন, ‘ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে খুব দ্রুত সময়ের মধ্য স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে।’
১৭ অক্টোবর, ২০২৬

২০০৬ সালে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নষ্ট হওয়ার পর সম্প্রতি আবার এক্স-রে সেবা চালু হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

শনিবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
১৭ অক্টোবর, ২০২৬

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সাথে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের দু’জন যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।
১৭ অক্টোবর, ২০২৬

মার্কিন ‘বোমার জননী’ বনাম ইরানের ‘ক্ষেপণাস্ত্রের জনক’ : যুদ্ধ কি ঘনিয়ে এলো? তেলের দাম ১১০ ডলার ছাড়িয়েছে, বাড়ছে সামরিক তৎপরতা। ইরানের হুঁশিয়ারি, হামলা হলে জবাব দেবে তেহরান
১৭ অক্টোবর, ২০২৬

হুইপ বলেন, ‘ছেলে-মেয়েদের স্কুল মুখী করতে হবে, কলেজ মুখী করতে হবে, বিশ্ববিদ্যালয় মুখী করতে হবে। লেখাপড়া না করলে, সাদা খাতা জমা দিলে জিপিএ-৫ পাওয়া যাবে না।
১৭ অক্টোবর, ২০২৬

চুকনগর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক কেশবপুর যাচ্ছিল। ইজিবাইকটি চুকনগর বাসস্ট্যান্ড থেকে ৫০০ মিটার দূরে নরনিয়া বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে।
১৭ অক্টোবর, ২০২৬


