
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।
আজ বৃহস্পতিবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলীয় রান ১০০ হওয়ার আগেই হারায় ৫টি উইকেট।
ব্যাটিং ব্যার্থতায় মাত্র ৩১ ওভার ৪ বলে ১৩৮ রানেই সবগুলো উইকেট হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫০ রান করেন আবদুল্লাহ আল মুহি।
লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে পাকিস্তান, প্রথম উইকেট জুটিতেই ১২৩ রান করেন উসমান খান ও হায়াম খান।
একটি ছক্কা ও আটটি চারের সাহায্যে ৬৯ রান করেন হায়াম খান, অন্যদিকে উসমান খান করেন ৬৪ রান।
২১ ওভার ৫ বলে মাত্র একটি উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
এদিকে, সেমিফাইনালের অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে ভারত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








