লোড হচ্ছে...
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের দলের প্রতীক, অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে ৬ অক্টোবর আর্জেন্টিনার মাটিতে তার প্রাপ্য বিদায়ের জন্য খেলতে আমন্ত্রণ জানিয়েছি।’
১০ ঘণ্টা ৪৮ মিনিট আগে
ক্রিড়াঙ্গনের অস্কার হিসেবে পরিচিত লরিয়াস বর্ষসেরা পুরস্কার জিতেছে টেনিস। শীর্ষ দুটি পুরস্কার পেয়েছেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ তিনি বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আরিনা সাবালেঙ্কা।
২১ এপ্রিল, ২০২৬
ফুটবল উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তান ও আর্জেন্টিনার জাতীয় দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।
১৯ এপ্রিল, ২০২৬
স্পেনের পঞ্চম বিভাগের কাতালান ক্লাব কোর্নেয়া কিনে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়, যা ইউরোপীয় ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছে।
১৭ এপ্রিল, ২০২৬
ফিফা বিশ্বকাপ শুরুর আগে অপ্রত্যাশিত এক আইনি জটিলতায় পড়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। একই সঙ্গে চাপে পড়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলও। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেসি ও আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছে। মায়ামির ভিদ মিউজিক গ্রুপ গত মাসে মিয়ামি-ডেড সার্কিট কোর্টে মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করে বলে আদালতের নথিতে জানা গেছে। ওই ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান অভিযোগ করেছে, গত বছর একটি প্রীতি ম্যাচে না খেলে তিনি ৭ মিলিয়ন ডলারের চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। খবরটি জানায় ইএসপিএন।
১৬ এপ্রিল, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক বছর আগে একজন ফুটবলপ্রেমীর করা একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। তিন কিংবদন্তি ফুটবলারের ছবি দিয়ে তিনি লিখেছিলেন—‘দ্য থ্রি স্টুজেস’, অর্থাৎ তিন ‘জোকার’। প্রথমে বিষয়টি ঠাট্টা মনে হলেও, এর পেছনে ছিল ভিন্ন এক ব্যাখ্যা। গত দেড় দশক ধরে ফুটবল দুনিয়ায় আধিপত্য বিস্তার করা তিন তারকা—লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার- তাদের অসাধারণ দক্ষতা ও বিনোদনমূলক ফুটবলের জন্যই মূলত এভাবে উল্লেখ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। দর্শকদের আনন্দ দেওয়া এবং ম্যাচকে রোমাঞ্চকর করে তোলার ক্ষমতাই তাদের আলাদা করেছে। প্রায় শতবর্ষ আগে জনপ্রিয় কমেডি শো ‘দ্য থ্রি স্টুজেস’-এর মতোই এই তিন তারকার ক্যারিয়ারও দীর্ঘ, প্রভাবশালী এবং স্মরণীয় হয়ে আছে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তারা ফুটবল সংস্কৃতিকে বদলে দিয়েছেন বলেও ফুটবল বিশ্লেষকদের মত।
১৩ এপ্রিল, ২০২৬
লিওনেল মেসির জাদুকরী বাঁ পায়ের শট মানেই গোলপোস্টের কোণ দিয়ে বল জালে জড়ানোর এক নিখুঁত দৃশ্য। গোলপোস্টের পেছনে অপেক্ষায় থাকা ফটোগ্রাফারদের কাছে এটি একাধারে রোমাঞ্চকর মুহূর্ত এবং সেরা ফ্রেমবন্দি করার সুবর্ণ সুযোগ। তবে ইন্টার মায়ামির অনুশীলনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনা সেই রোমাঞ্চকে মুহূর্তেই রূপ দিল এক চরম বিষাদময় অভিজ্ঞতায়। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে যখন পুরো মায়ামি শিবির ব্যস্ত, তখনই মেসির নেওয়া একটি তীব্র গতির শট লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্টের বদলে সরাসরি আঘাত হানে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে থাকা এক ফটোগ্রাফারের ক্যামেরায়।
১১ এপ্রিল, ২০২৬
প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দে ফিরেছে আর্জেন্টিনা দল। জাম্বিয়া দলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচজুড়ে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি, যিনি দলের মূল শক্তি হিসেবে খেলেছেন।
১ এপ্রিল, ২০২৬
প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা ফরোয়ার্ড।
৩১ মার্চ, ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে আবারও অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। বুয়েন্স আয়ার্সে পৌঁছানোর পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। সামনে আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে অধিনায়ক হিসেবে আবার মাঠে নামতে যাচ্ছেন তিনি।
২৫ মার্চ, ২০২৬
বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন লিওনেল মেসি। ক্রিস্তিয়ানো রোনাল্দো যেখানে ১০০০ গোলের পথে এগোচ্ছেন, সেই সময়ে মেসি কিছুটা চুপিসারেই কেরিয়ারের ৯০০ তম গোল সম্পন্ন করলেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে এই ঐতিহাসিক গোলটি করেছেন তিনি। যদিও তার দল পরের রাউন্ডে উঠতে পারেনি, তবুও মেসির এই অর্জন সমর্থকদের মুখে হাসি ফেলে দিয়েছে।
১৯ মার্চ, ২০২৬
ক্লাবের এমএলএস কাপ জয় উদ্যাপন করতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন লিওনেল মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থরা। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের...
৬ মার্চ, ২০২৬
মনে হলো যেন লিওনেল মেসি ও ইন্টার মায়ামি এক জাদুকরী ছোঁয়ায় সবকিছু বদলে দিলেন। অরল্যান্ডোতে ম্যাচের প্রথম ৪৫ মিনিট ছিল ইন্টার মায়ামির জন্য ভয়াবহ। আগের সপ্তাহে লস অ্যাঞ্জেলেস এফসি-র কাছে ৩-০ গোলে হারার পর, এই ম্যাচের প্রথমার্ধেও তারা ২-০ গোলে পিছিয়ে পড়ে। কিন্তু বিরতির পর মেসি ও তাঁর দল (হেরনস) মাঠে ফিরে যেন ফুটবলের পসরা সাজিয়ে বসেন। রবিবার, ১ মার্চ, অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-২ গোলের এক অসাধারণ জয় তুলে নেয় ইন্টার মায়ামি। অরল্যান্ডো সিটির ঘরের মাঠ ‘ইন্টার অ্যান্ড কো’ স্টেডিয়ামে এটিই ছিল ইন্টার মায়ামির প্রথম জয়।
২ মার্চ, ২০২৬
ইন্টার মায়ামির নতুন মৌসুমের প্রথম ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা। লিওনেল মেসি মাঠে নামবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। গত ৭ ফেব্রুয়ারি ইকুয়েডরে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই আর্জেন্টাইন মহাতারকা। তখন মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির প্রথম ম্যাচে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল।
২২ ফেব্রুয়ারি, ২০২৬

