লিওনেল মেসি (বাঁয়ে) ও ক্রিস্টিয়ানো রোনালদো
লিওনেল মেসি (বাঁয়ে) ও ক্রিস্টিয়ানো রোনালদো। সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পর্তুগাল অধিনায়কের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি ২৪ ঘণ্টার মধ্যে লিওনেল মেসির বিদায়বার্তার চেয়ে বেশি লাইক, কমেন্টস ও শেয়ার পেয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্তুগালের হয়ে ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন রোনালদো। ২৪ ঘণ্টারও কম সময়ে ভিডিওটি ৪৫ কোটি ৫০ লাখের বেশি ভিউ পেয়েছে। এতে লাইক পড়েছে তিন কোটি ২০ লাখ, কমেন্টস ৩২ লাখ এবং পুনরায় পোস্ট হয়েছে ৬২ লাখ বার।

চলতি বছরের শুরুতে মেসির অবসরের ঘোষণা দিয়ে প্রকাশিত পোস্টটি ৪৬ কোটি ৬০ লাখের বেশি ভিউ পেয়েছে। তবে এতে লাইক পড়েছে দুই কোটি, কমেন্টস আট লাখ ৯২ হাজার এবং পুনরায় পোস্ট হয়েছে ২৬ লাখ বার। ভিউয়ের সংখ্যায় মেসির পোস্ট এগিয়ে থাকলেও অন্যান্য সূচকে রোনালদোর ঘোষণায় বেশি সাড়া পড়েছে। ধারণা করা হচ্ছে, কিছু সময়ের মধ্যেই ভিউয়ের সংখ্যাতেও মেসিকে ছাড়িয়ে যেতে পারে রোনালদোর ভিডিও।

Advertisement

দুই ফুটবল কিংবদন্তিই একই বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন। এর মধ্য দিয়ে ফুটবলের এক অসাধারণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে রেকর্ড ১৪৬ গোল করার পাশাপাশি ৩৭টি অ্যাসিস্ট করেছেন রোনালদো। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করেছেন মেসি, সাথে রয়েছে ৬৭টি অ্যাসিস্ট।

রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও দু’টি নেশন্স লিগ শিরোপা জেতে পর্তুগাল। অন্যদিকে মেসির অধিনায়কত্বে ২০২২ বিশ্বকাপ ও দু’টি কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।

দু’জনই ক্লাব ফুটবল চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে তাদের অবসর ফুটবলের সবচেয়ে আলোচিত দুই তারকার এক বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়েছে। বাসস