
নোয়াখালীর সুবর্ণচরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয় ফার্মেসিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন বাজার ও হারিছ চৌধুরী বাজারের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নোয়াখালী ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা ছিদ্দিকা উপস্থিত ছিলেন।
জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রাদার্স ফার্মেসি ও নুর মেডিক্যাল হল এবং হারিছ চৌধুরী বাজারের দেবনাথ ফার্মেসি, জনসেবা ফার্মেসি, সেবা ফার্মেসি ও ভাই ভাই ফার্মেসি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ অনুযায়ী ছয়টি ফার্মেসিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, ওষুধের মান ও বিক্রয়ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








