মেজর লিগ সকার, লিওনেল মেসি, গোল্ডেন বুট, পিএসজি, ইন্টার মায়ামি
লিওনেল মেসি। সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) আবারো গোল রাজত্বের রাজা লিওনেল মেসি। ২০২৬ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। তাতে লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের কীর্তিও গড়েছেন তিনি।

Advertisement

৩১ ম্যাচে ২৬ গোল করে এবারের মৌসুমের গোলদাতার তালিকায় সবার ওপরে মেসি। তার ধারেকাছেও যেতে পারেননি অন্যরা। ২২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে এফসি ডালাসের পেটার মুসা। ২১ গোল করে তৃতীয় ন্যাশভিল এসসির স্যাম সারিজ।

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকেই ক্লাবটির সাফল্যে বড় ভূমিকা রেখে চলেছেন মেসি। তার নেতৃত্বে এ পর্যন্ত চারটি শিরোপা জিতেছে মায়ামি। এর মাঝে গত মৌসুমে প্রথমবারের মতো এমএলএস কাপও জেতে দলটি।

Advertisement

গত মৌসুমে ২৯ গোল করে প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেবারই লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ২৫ গোল করার কীর্তি গড়েন তিনি। এবার নিজের সেই ধারাবাহিকতাকে আরো উঁচুতে নিয়ে গেলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এদিকে ইন্টার মায়ামির সাথে চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছেন মেসি। নিয়মিত মৌসুম শেষে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে উঠেছে তার দল। আগামী ১৯ নভেম্বর শুরু হবে এমএলএস কাপের প্লে-অফ।