লোড হচ্ছে...
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
৯ অক্টোবর, ২০২৬

চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭৬ জন ও নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৯ জনের।
৯ অক্টোবর, ২০২৬

বাড়ির পাশের জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যান মাইনুদ্দিন। এ সময় পাশের গ্রামের জমির মালিক ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। ঘাস কেটে বাড়ির ফেরার পথে ওই বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
৯ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

এক দিনের ব্যবধানে ঘুমের মধ্যে স্ট্রোক করে দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
৮ অক্টোবর, ২০২৬

বেলা ১১টার দিকে তিনি আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
৮ অক্টোবর, ২০২৬

বড় ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে ছোট ভাই জয়নাল আবেদীন অসুস্থ হয়ে পড়েন। এর প্রায় আধা ঘণ্টা পর নিজ বাড়িতে তারও মৃত্যু হয়।
৮ অক্টোবর, ২০২৬

চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ১৫১ জন। এ যাবত মোট ৮৮ হাজার ২০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে দুই হাজার ৫৭ জন।
৮ অক্টোবর, ২০২৬


বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ো বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়।
৮ অক্টোবর, ২০২৬

আজ সকালে মাহিন পার্শ্ববর্তী রহমান তালুকদারের নারিকেল গাছে ওঠে নারিকেল পাড়ার জন্য। সেই গাছ থেকে পড়ে সে গুরুতর আহত হয়।
৮ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় অস্ত্র মামলার আসামি কারাগারের বন্দির মৃত্যু হয়েছে।
৮ অক্টোবর, ২০২৬

সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
৮ অক্টোবর, ২০২৬

রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ পুরস্কার অর্জন একটি অনন্য স্বীকৃতি ‘
৭ অক্টোবর, ২০২৬

বুধবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় ঘরের বারান্দায় বসে কচু পরিষ্কার করছিলেন মজিবর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
৭ অক্টোবর, ২০২৬

বুধবার বেলা ১১টার দিকে কৃষক রেজাউল করিম বাড়ির পাশের একটি পুকুরে মাছের খাবার দিতে যান। সেখানে টিনের ঘরের জালানা দিয়ে চাবি নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৭ অক্টোবর, ২০২৬

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৩৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ১৪০ শিশুর মৃত্যু হয়েছে।
৭ অক্টোবর, ২০২৬


