ব্রহ্মপুত্র নদীতে ডুবে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে
ব্রহ্মপুত্র নদীতে ডুবে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে ডুবে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সাথী আক্তার ভাটি কলকিহারা এলাকার জাকিরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সাথে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদীতে কাপড় ধুতে যায়। এ সময় অসাবধানতাবশত সে নদীর পানিতে ডুবে যায়। সাথীকে পানিতে ভেসে উঠতে না দেখে তার ফুফু চিৎকার শুরু করেন।

পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা ১২টার দিকে নদী থেকে সাথীর লাশ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।