তুলনা আল হারুন
তুলনা আল হারুন। সংগৃহীত

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মা আমেনা বেগম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

এরই মধ্যে তুলনার দাফনও সম্পন্ন হয়েছে। আমেনা বেগম জানান, শনিবার দুপুর ১২টার দিকেই তুলনাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, তুলনা স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছিল। ২০ অক্টোবর করা হয় অস্ত্রোপচার। কিন্তু এর মধ্যেই তার শরীরে ক্যান্সার ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল।

উল্লেখ্য, দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায় তিনি একটা সময় সরব ছিলেন। তার মৃত্যুতে শোবিজের অনেক সহকর্মী শোকপ্রকাশ করেছেন।