রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো: রাসেল (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শেখ শামীম আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবক রাসেলের বাড়ি নাটোর সদর উপজেলায়। তিনি কলেজছাত্র ছিলেন।

ডা: শেখ শামীম আহমেদ জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। বর্তমানে হাসপাতালে ১৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।