বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু। প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিয়ে বাড়ির ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদনোহালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার বোর্ডহাটের শাহ আলম ডেকোরেটরের দোকানে কাজ করতেন। তার বাড়ি উপজেলার নোহালী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে হয়। আজ শুক্রবার বৌভাতের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জ্ঞান হারান ফয়সাল। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু দিনাজপুরে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক। তিনি বলেন, আমি খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি।