ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাপ, দংশন, মৃত্যু, নারী
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় আট দিনের ব্যবধানে সাপের দংশনে দুই নারীর মৃত্যু হয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড গনকা বাজার এলাকায় জাহানারা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।

জানা গেছে, জাহানারা ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। রাতে বাথরুমে যাওয়ার জন্য খাট থেকে নামতেই একটি বিষধর সাপ তাকে দংশন করে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, আট দিন আগে একই এলাকার সানোয়ারের স্ত্রী মোসলেহা খাতুন নামে আরো এক নারীর সাপের দংশনে মৃত্যু হয়।

এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাপে দংশনের পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা ও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবু বকর সিদ্দিক বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।