
কানাডার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আগুন লেগে চার সেনার মৃত্যু হয়েছে এবং আরো ৩৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৭ অক্টোবর ঘাঁটির গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়।
কানাডীয় বাহিনীর সামরিক পুলিশ গ্রুপের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ভেনেসা হ্যানরাহান সাংবাদিকদের বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত যে, গত ১৭ অক্টোবর নিয়মিত সামরিক প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়।’
তিনি জানান, প্রশিক্ষণ এলাকার ‘স্থায়ী বিপজ্জনক অঞ্চলে’ আগুনের সূত্রপাত হওয়ায় অগ্নিনির্বাপণকর্মীরা সরাসরি সেখানে গিয়ে আগুন নেভাতে পারেননি। পরবর্তী সময়ে বাতাসের দিক ও গতিবেগ পরিবর্তিত হওয়ায় আগুনের তীব্রতা ব্যাপকভাবে বেড়ে যায়। এর ফলে আগুনের শিখা আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় চার সেনার মৃত্যু হয়েছে এবং ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ওয়েনরাইট ঘাঁটি কানাডীয় সশস্ত্র বাহিনীর পরিচালিত বৃহত্তম সামরিক ঘাঁটিগুলোর একটি। ন্যাটোভুক্ত বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে সেখানে নিয়মিত প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








