লোড হচ্ছে...
পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে।
১৭ দিন আগে

লেবাননের কর্তৃপক্ষ কর্তৃক জব্দ করা কয়েকশ কেজি বিস্ফোরক হিজবুল্লাহর কাছে ফেরত না দিতে দেশটির প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
১৭ দিন আগে

এশার নামাজ আদায় শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপির এক নেতা নিহত হয়েছেন।
১৭ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৭ দিন আগে

দলমত নির্বিশেষে চেষ্টা করবো দেশের গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করে রাখতে। তাহলে অন্তত রুটিন ওয়ার্কও যদি আমরা করে যেতে পারি বাংলাদেশে উন্নয়ন সম্ভব।
১৭ দিন আগে

এই ইনফ্লুয়েন্সার গত কয়েকদিন ধরে একের পর এক পার্সেল পাচ্ছেন। এর মধ্যে রয়েছে খাবার, টিভি, ফ্রিজ, আইফোন এমনকি ২০ কেজি বিরিয়ানিও। এইসব পার্সেলই এখন তার পরিবারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে গিয়েছে। কারণ এই সব কিছুই ‘ক্যাশ অন ডেলিভারি’ (সিওডি) পদ্ধতির মাধ্যমে পাঠানো হচ্ছে। এমনকি কেউ একজন এই ইনফ্লুইয়েন্সারের নাম-ফোন নম্বর কিডনি দান করার জন্যও তালিকাভুক্ত করে দিয়েছেন।
১৭ দিন আগে

লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্তে লোক প্রবেশ করানোর অপচেষ্টা মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা, সংযম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। সীমান্ত ব্যবস্থাপনার যেকোনো পর্যায়ে অবৈধ চাপ বা অপতৎপরতা মোকাবিলায় বিজিবি কোনো আপস করবে না। প্রচলিত আইন, বিধিবিধান ও নির্ধারিত প্রটোকল অনুসরণ করেই বাহিনীটি দায়িত্ব পালন করছে।
১৭ দিন আগে

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা ছিল। যাদের সহায়তা পাওয়ার কথা, তাদের অনেকে তালিকায় স্থান পাননি। অন্যদিকে, অযোগ্য ব্যক্তিরা তালিকাভুক্ত হয়েছেন। এ সমস্যা দূর করতে সরকার ডিজিটাল পাবলিক অবকাঠামো ব্যবহার করে উপকারভোগী নির্বাচন ও সহায়তা বিতরণব্যবস্থায় স্বচ্ছতা আনতে চায়।’
১৭ দিন আগে

পুলিশ সদস্যদের দেখে মাদককারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে ভারতীয় মাদককারবারিরা দুই পুলিশ সদস্যকে আটক করে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয় বলে জানা গেছে।
১৭ দিন আগে

অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সংস্থার সাথে বাংলাদেশের ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন অগ্রাধিকারের গুরুত্ব উন্নয়ন সহযোগীরাও বুঝতে পারছে। ফলে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।’
১৮ দিন আগে

কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজার আয়োজন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
১৮ দিন আগে

হাসপাতালে সুমন আলীর ছেলে মোহাম্মদ ফাহিম জানান, রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসা ছিলেন। এ সময় মুখ ও মাথায় মাস্ক, রুমাল ও ক্যাপ পরা ছয়জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ফাহিম নিজেকে বাঁচাতে দৌড় দিলে হামলাকারীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে সুমন আলী দৌড়ে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন এবং হামলাকারীদের একজনকে জাপটে ধরেন। এ সময় দুর্বৃত্তরা সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়।
১৮ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ‘ব্যবহার করবেন না’।
১৮ দিন আগে

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর। যুগ্ম আহবায়ক করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন ও মো: মোজাম্মেল হোসেনকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মুহাইমিন তাজিম এবং যুগ্ম সদস্যসচিব হয়েছেন আব্দুল কাইয়ুম সোহাগ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল জোবায়ের ও মো: জাহাঙ্গীর আলম।
১৮ দিন আগে

গ্রাজুয়েটরা নির্ধারিত সমাবর্তনে অংশগ্রহণ করতে না পারলে, পরবর্তী কোনো সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ থাকবে না বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। ফলে আগ্রহী গ্র্যাজুয়েটদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
১৮ দিন আগে

আটক দু’জনের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তারা দু’জনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যান তারা।
১৮ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এদেশে সুশাসন, সাম্য, ন্যায় ও ইনসাফ কায়েম করতে চায়। ইনসাফ কায়েমের এ সংগ্রামে জামায়াত সব সময় আপসহীন।
১৮ দিন আগে

এ সময় প্রধানমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
১৮ দিন আগে

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে মায়ানী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
১৮ দিন আগে

শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
১৮ দিন আগে


