বাংলাদেশ জামায়াতে ইসলামী
সিলেট জেলা জামায়াতের সভায় মাওলানা হাবিবুর রহমান। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এদেশে সুশাসন, সাম্য, ন্যায় ও ইনসাফ কায়েম করতে চায়। ইনসাফ কায়েমের এ সংগ্রামে জামায়াত সব সময় আপসহীন। 

Advertisement

তিনি বলেন, জামায়াতকে নিয়ে ষড়যন্ত্রকারীরা সব সময়ই তৎপর থাকে। তারা জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডকে বিতর্কিত করতে অপপ্রচার ও কূটকৌশলের আশ্রয় নেয়, কিন্তু তাদের সেই প্রচেষ্টা বুমেরাং হয়। মানুষ এখন সচেতন। তারা সত্য, মিথ্যা, অপপ্রচার বুঝতে পারে।

মাওলানা হাবিবুর রহমান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা জামায়াত সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীনের পরিচালনায় নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন প্রমুখ।