লোড হচ্ছে...
মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধামরাই উপজেলার পশ্চিম কায়েতপাড়া এলাকার বাসিন্দা মনোরঞ্জন রাজবংশীকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ৩০০ পিস ইয়াবাসহ ভূঞাপুর যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নটানপাড়া গ্রামে আটক শাহ আলমের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেনের পরিচালনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

অভিযান চালিয়ে ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ চিহ্ণিত মাদককারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে বিভিন্ন থানায় ৪৯টি মামলা হয়েছে। বুধবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার...
১৬ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক অভিজিৎ দাশ বলেন, মাদক ও অপরাধ রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় অভিযানে ১৬ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ‘পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে। তারা রেললাইনের পাথর কুড়িয়ে বৃষ্টির মতো নিক্ষেপ করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’
১৪ সেপ্টেম্বর, ২০২৬


