
কক্সবাজারের চকরিয়ায় গত এক মাসে পুলিশের ধারাবাহিক অভিযানে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা থানা পুলিশ এই তথ্য দেয়।
তথ্যমতে, সেপ্টেম্বর ২০২৬ মাসে গ্রেফতার ২৫৫ জনের মধ্যে ১৬ জন পেশাদার ডাকাত, হত্যা মামলায় চারজন, ১৩ জন চোর, ১৮ জন মাদককারবারি, অস্ত্র মামলায় পাঁচজন, নিয়মিত মামলায় ২৬ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জন রয়েছেন। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি ১৫ জন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্টভুক্তদের মধ্যে জিআর মামলায় ৫৪ জন এবং সিআর মামলায় ৬২ জন রয়েছেন।
অভিযানকালে চকরিয়া থানা পুলিশ পাঁচ হাজার ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে। বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পুলিশের অভিযানে দু’টি রাইফেল, একটি এলজি ও একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে রাইফেলের ৮৬৬ রাউন্ড গুলি, পিস্তলের ৫৫ রাউন্ড গুলি, ক্যালিবার মেশিনগানের ৪২ রাউন্ড গুলি এবং দু’টি লেডবল কার্তুজ।
এছাড়া অভিযানে রাইফেলের ৪৯টি খোসা, ক্যালিবার রাইফেল মেশিনগানের গুলির ২৪টি খোসা এবং শর্টগানের কার্তুজের দু’টি খোসা উদ্ধার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, অবৈধ অস্ত্রসহ অন্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করে।
তিনি আরো জানান, নিরাপদ চকরিয়া গড়ে তুলতে সাধারণ জনগণকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








