
নড়াইলের নড়াগাতীতে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে তার নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তার নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিবেশি দেবদুন গ্রামের কবির হোসেন, জিসানসহ চার-পাঁচজন মিলে একই গ্রামের আরাফাত মোল্যাকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হোসেন আলী জানান, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষ কবির হোসেন, জিসানসহ চার-পাঁচজন মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে বলে প্রাথমিক বলে জানা গেছে। বিষয়টি আরো তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








