
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর একটি আভিযানিক দল ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর কাশীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মোস্তাফিজুর রহমানের (৫০) বাড়ির পশ্চিম পাশের একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








