
নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির ওয়াশ, পাঁচ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোম্বর) ভোরে উপজেলার বদলপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বদলপুর গ্রামের বান্দন (৪৫), তার ছেলে সুজিত (২১) ও রহিন (৩৬)।
পুলিশ জানায়, বান্দনসহ ওই গ্রামের কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘ দিন থেকে মাদকের কারবার করে আসছে এমন অভিযোগ পুলিশের কাছে ছিল। গোপন সংবাদের বিত্তিতে বুধবার ভোরে অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও উপকরণ জব্দ করা হয়েছে। মদ তৈরির সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








