এসএমপি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, গ্রেফতার, আটক, মামলা, মাদক
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রতীকী ছবি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

সোমবার (৫ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আফজাল হোসাইন।

এসএমপি সূত্র জানায়, শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।

এদিকে, মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এদের মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৮৩টি যানবাহন আটক করা হয়।

অভিযানকালে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৩৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আফজাল হোসাইন জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।