
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে চার যুবককে মাদক সেবনের অপরাধে চারটি মামলায় তিন দিন করে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। তারা হলেন, মো: হারুন (২৫), মো: রিয়াদ (২৪), মো: হীরা মিয়া (২৬) ও আল আমিন (২৭)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী।
অপরদিকে, ফৌজদারী কার্যবিধি মামলায় আরো তিন কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা হলো, বারইয়ারহাট পৌরসভার আব্দুর রহিমের ছেলে রায়হান (১৯), মেহেদীনগর এলাকার বাসিন্দা দিলদার হোসেনের ছেলে ওমর ফারুক (১৯) ও জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা মো: মোস্তফার ছেলের মো: ফজল করিম বাবলু (২০)।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ ছাড়াও থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মো: হানিফ প্রকাশ জাহাঙ্গীরকে (৪২) উপজেলার করেরহাট বাজার থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








