লোড হচ্ছে...
গার্মেন্ট মালিকদের এটা অনুধাবন করতে হবে। তাদের সম্প্রীতি ও সম্পদ বৃদ্ধিতে কোনো ঘাটতি নেই। অ্যাটিচিউড অব দি গভর্নমেন্ট, সরকারের সবসময় মালিকদের প্রশয় দেয়ার যে নীতি, মালিকদের রক্ষা করাই সরকারের যেন প্রধান কাজ হয়ে যায়, খেয়াল করে দেখুন শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রভাব কিন্তু গোটা সমাজেই পড়ে, বাজার থেকে শ্রমিক যখন জিনিসপত্র কেনে তার প্রভাব তো গোটা অর্থনীতিতেই পড়ে।
১৯ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী নেতারা বিদেশে বসে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। অনেকেই কলকাতায় বসে নাশকতার ছক আঁটছেন। দলটির প্রভাবশালী নেতারা নাশকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উসকানি দিচ্ছেন পশ্চিমা রাষ্ট্রগুলোতে বসে।
১৯ দিন আগে

মাসের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলনে ৪ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বন্ধ থাকে। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন চালক।
১৯ দিন আগে

শ্রমিকরা কাজ করতে চায়। কিন্তু বহিরাগতরা এসে ঢিল মেরে ছুটি দিতে বাধ্য করে ও শ্রমিকরা রাস্তায় নেমে যায়।
২০ দিন আগে

যদিও তথ্য আদান-প্রদান হতে পারে। যদি আমরা গবেষণাই করি শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়ে, তাহলে মজুরি দরকার ৪৫ থেকে ৬৫ হাজার টাকা। যদি তারা গবেষণার কথা বলে, তবে কি তারা সেটা দিবে? আমরা কোনো গবেষণার নাম দিয়ে সময় নষ্ট করতে চাই না।
২০ দিন আগে

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয়, তাদের জীবনমানের উন্নতি হয় এবং তাদের সব বিষয় বিবেচনায় রেখে অত্যন্ত সহানুভূতির সাথে মজুরি নির্ধারণ করা হয়।
২০ দিন আগে

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
২০ দিন আগে

শিল্পাঞ্চলে নাশকতা প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তি মাঠে নামতে শুরু করেছে। এতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমেই রাজনৈতিক রূপ নিচ্ছে।
২০ দিন আগে

সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হয় এবং পরে হামীম গ্রুপের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের উত্তেজনা তৈরি হয়।
২০ দিন আগে

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
২০ দিন আগে

আমন ধানের উৎপাদন ৫.১১ শতাংশ বেড়ে এক কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯৮০ টনে দাঁড়িয়েছে। আগের বছর উৎপাদন ছিল এক কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪৫০ টন। আমনের আবাদি জমিও বেড়েছে ২.১৯ শতাংশ। শীতকালীন ভুট্টার উৎপাদন ৩.৬০ শতাংশ বেড়ে হয়েছে ৫০ লাখ ৪৮ হাজার ৩৪৭ টন। তবে গমের উৎপাদন ১.১৮ শতাংশ কমে ১০ লাখ ২৮ হাজার ৭৮১ টনে নেমেছে। সবচেয়ে বড় ধাক্কা আলুতে। এক বছরে আলুর আবাদি জমি কমেছে ৬.০৪ শতাংশ।
২০ দিন আগে

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো গঠনের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা র্যালি করেছেন পোশাক শ্রমিকরা।
২০ দিন আগে

‘শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে কোনো মহল যেন শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি, কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
২০ দিন আগে

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৫টার দিকে সাভার মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২১ দিন আগে

শ্রমিকদের প্রকৃত ও ন্যায্য মজুরির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আন্দোলনের লক্ষ্য, নেতৃত্ব ও পেছনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
২১ দিন আগে

প্রজ্ঞাপনে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
২১ দিন আগে

শিল্প পুলিশ-১-এর অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত হওয়ার খবর এসেছে। তবে প্রাথমিকভাবে জানাতে পারছি না।’
২২ দিন আগে

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। তারা মালিকদের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন।
২২ দিন আগে

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে।
২২ দিন আগে

গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান অবিলম্বে বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং এতে বৈষম্যহীনভাবে মাঠপর্যায়ের সক্রিয় সকল শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
২৩ দিন আগে


