নূন্যতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার
নূন্যতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। বিবিসি

পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নূন্যতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

Advertisement

তিনি বলেছেন, ‘২০২৭ সালের জানুয়ারির বেতনের সাথে কমবেশি যাই হোক না কেন, সেটা যেন শ্রমিকরা হাতে পায়। আমাদের বিলম্ব করার কিছু নেই, মানসিকভাবে আমরা রেডি।’

সোমবার শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে বাবুল আখতার এই কথা বলেন।

তিনি বলেন, যদিও তথ্য আদান-প্রদান হতে পারে। যদি আমরা গবেষণাই করি শ্রমিকদের বর্তমান অবস্থা নিয়ে, তাহলে মজুরি দরকার ৪৫ থেকে ৬৫ হাজার টাকা। যদি তারা গবেষণার কথা বলে, তবে কি তারা সেটা দিবে? আমরা কোনো গবেষণার নাম দিয়ে সময় নষ্ট করতে চাই না।’

এই শ্রমিক নেতা বলেন, ‘কিন্তু কোনোভাবেই আমরা বিলম্ব করতে চাই না। প্রয়োজনে সারারাত মজুরি বোর্ডের কাজ করা দরকার হলে মজুরি বোর্ড করবে।’

সূত্র : বিবিসি