লোড হচ্ছে...
ঋণ পুনর্গঠনের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, দ্রুত ও সমন্বিত করা, দেশীয় রাজস্ব সংগ্রহ বাড়ানো এবং সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে সংস্থাটির নীতিনির্ধারণী কমিটি। পাশাপাশি আইএমএফের নিজস্ব অর্থায়ন ও কোটাভিত্তিক শাসনব্যবস্থায় সংস্কার, কৃত্রিম বুদ্ধিমত্তার অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিক করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শনিবার (১৭ অক্টোবর) বিক্ষোভের প্রাক্কালে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী বিক্ষোভ আরো সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
১৭ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ক্যাম্পাসের সার্কুলার রোডে একটি বিশেষ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
১৭ অক্টোবর, ২০২৬

আরওপির নেতারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তবে একজন প্রবীণ নাগরিকের পথ আটকে তার প্রতি অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোও তারা মিথ্যা, বানোয়াট ও কল্পিত বলে উল্লেখ করেন।
১৭ অক্টোবর, ২০২৬

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা। রাজধানী ঢাকার কাছাকাছি হলেও যানজট ও দুর্বল গণপরিবহন ব্যবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা কমছে, পরিবহন ব্যয় বাড়ছে এবং শিল্প-বাণিজ্যের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।
১৭ অক্টোবর, ২০২৬

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা কোনো বৈধ শাসক ছিলেন না। জোর করে বারবার তিনি ভোটকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় বসে থেকেছেন। তাই জনগণের উত্তাল আন্দোলন, ছাত্র-জনতার এক বিপুল অভ্যুত্থানে তাকে পালিয়ে যেতে হচ্ছে। এটাই হচ্ছে অপরাধী শাসকদের পরিণতি।
১৭ অক্টোবর, ২০২৬

জাতিসঙ্ঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থীর প্রত্যেকেই নিরাপত্তা পরিষদের কমপক্ষে একজন স্থায়ী সদস্যের কাছ থেকে ‘অনুৎসাহিত’ ভোট পেয়েছেন। কার্যত এটি ভেটোর সমতুল্য।
১৭ অক্টোবর, ২০২৬

মাছ চাষের সুবিধার্থে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রতিরাতে স্লুইসগেটগুলো খুলে দেন এবং সকালে বন্ধ করে দেন। এভাবে জোয়ারের সাথে লবণাক্ত পানি খালে প্রবেশ করে আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের।
১৭ অক্টোবর, ২০২৬

আইএমএফের ডেপুটি ডিরেক্টর বলেন, ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ার সাথে সাথে ঝুঁকিও বাড়ছে। আর্থিক ব্যবস্থার বিভিন্ন অংশের পারস্পরিক নির্ভরশীলতা এবং ডিজিটাল প্রযুক্তির বিস্তার নতুন ধরনের দুর্বলতা তৈরি করছে। তাই আর্থিক খাতের উন্নয়নের পাশাপাশি ঝুঁকি শনাক্ত ও মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে।
১৭ অক্টোবর, ২০২৬

একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
১৭ অক্টোবর, ২০২৬

ইরানি ড্রোন ঠেকাতে এবার কোন রাস্তায় হাঁটছে ইসরাইল! ইরানি ড্রোনের প্রযুক্তি পরীক্ষা করছে তেল আবিব, বাড়ছে ইউক্রেনের সাথে নিরাপত্তা সহযোগিতা
১৭ অক্টোবর, ২০২৬

এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

ব্রাজিলের আমাজন বনাঞ্চলে বন উজাড় প্রায় চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
১৭ অক্টোবর, ২০২৬

আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, নিম্ন আয়ের দেশগুলোর মানুষের জন্য মূল্যস্ফীতি একধরনের করের মতো। তারা মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তি চান। এ জন্য সরকারের সুস্পষ্ট নীতি গ্রহণ এবং বেসরকারি খাত ও উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।
১৭ অক্টোবর, ২০২৬

একাদশে স্পিনার আলিস আল ইসলামের সুযোগ পাওয়ার সম্ভাবনা জোরাল। তার সাথে থাকতে পারেন রিশাদ হোসেন। তবে জ্বরে আক্রান্ত মেহেদী মিরাজ যদি খেলেন, তবে দু’জনের যেকোনো একজনকে বসে যেতে হতে পারে।
১৭ অক্টোবর, ২০২৬

একজন সাংবাদিককে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের ওপর আঘাত। সত্য তুলে ধরা এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক সমাজের জন্য ভয়াবহ হুমকি।
১৭ অক্টোবর, ২০২৬

যুবদল নেতা সাদ্দামের কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১৫ থেকে ২০ জনের একটি দল কার্যালয়ের সামনে বাপ্পী ও শাওনকে এলোপাতাড়ি মারধর করছে। এ সময় তারা নিজেদের রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
১৭ অক্টোবর, ২০২৬

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
১৭ অক্টোবর, ২০২৬

গত রাতে তারা সবাই নুডলস খেয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে একটি ফিল্ড ইউনিট ও ফরেনসিক দল কাজ করছে।
১৭ অক্টোবর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬


