নুডলস
নুডলস। সংগৃহীত ছবি

ভারতের গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় তিন শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, খাবারে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) কারণে এই মৃত্যু হতে পারে। প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাস্থলে একটি ফিল্ড ইউনিট ও ফরেনসিক দল কাজ করছে।

Advertisement

মৃতরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), তাদের দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাত (৩) এবং মেয়ে মিষ্টি (৭)।

প্রতিবেশী এবং মৃত মহেশের মা জানান, গত রাতে তারা সবাই নুডলস খেয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, খবর পাওয়ার পরপরই স্থানীয় পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা, অ্যাম্বুলেন্স এবং খাদ্য নিরাপত্তা বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্র : এনডিটিভি