লোড হচ্ছে...
মাদারীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপিও) কর্মস্থলে পাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। পরে তার জন্য হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষা করেন মন্ত্রী।
২৫ দিন আগে

দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ আবুল কালাম আজাদের মৃত্যুতে নেত্রকোনায় বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা গভীর শোক ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২৫ দিন আগে

নাটোরের বাগাতিপাড়ায় খেলার সময় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ শিশু শারিন (৬) চার দিন চিকিৎসার পর মারা গেছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৫ দিন আগে

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দিবসটি পালন উপলক্ষে পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
২৫ দিন আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম শিগগিরই সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ লক্ষ্যে সারাদেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে উপজেলা ভিত্তিক খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।
২৫ দিন আগে

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালকের দায়িত্বে থাকা আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে দেয়া হয়েছে এসআরবির ডিজির দায়িত্ব।
২৫ দিন আগে

বিবৃতিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম মজুরি নির্ধারণ, মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু এবং শ্রমিকদের হয়রানি বন্ধসহ শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়।
২৫ দিন আগে

মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
২৫ দিন আগে

পটুয়াখালীর গলাচিপা বিপিসি স্কুল অ্যান্ড কলেজসহ বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায়...
২৫ দিন আগে

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ২০২৬ এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্স। এবারের আসর হবে ৫০ ওভারের সংস্করণে। অভিজ্ঞদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণরাও আছেন স্কোয়াডে।
২৫ দিন আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় বিদেশী আইনজীবী নিয়োগের বিষয়ে শুনানি হয়েছে। শুনানিতে প্রসিকিউটর...
২৫ দিন আগে

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি থাকা ৫ জেলে জীবিত উদ্ধার। ডাকাত সাত্তার বাহিনীর হাত থেকে জেলেদের রক্ষা ও বনদস্যু দমনে অভিযান অব্যাহত।
২৫ দিন আগে

সকাল থেকে শান্ত থাকলেও বিকেলে সাভারের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ ঘণ্টা সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
২৫ দিন আগে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) প্রতিনিধিদল।
২৫ দিন আগে

মিশরে বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। মাহবুবুল আলমের নেতৃত্বে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের উপস্থিতিতে কায়রোতে চমৎকার এই আয়োজন সম্পন্ন।
২৫ দিন আগে

সীতাকুণ্ডের কুমিরায় লরির ধাক্কায় একটি বাস উল্টে সেটির নিচে চাপা পড়ে নিহত হন আইআইইউসি’র ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত। দুর্ঘটনায় রাজিয়া নামে আরেক শিক্ষার্থী আহত হন।
২৫ দিন আগে

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, সোমবার আম্বানির সম্পদ ১০ দশমিক পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৮৮০ কোটি ডলারে। এ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি ২৩তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে ঝাং ইমিংয়ের সম্পদের পরিমাণ আট হাজার ৪০০ কোটি ডলার।
২৫ দিন আগে

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঢাকার ধামরাইয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা অসহায় ও নিঃস্ব প্রবীণ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও জেলা পরিষদ। বিভিন্ন গণমাধ্যমে ওই দম্পতির অর্থ সঙ্কটের সচিত্র সংবাদ প্রচার হওয়ার পর প্রশাসন এ উদ্যোগ নেয়।
২৫ দিন আগে

ফ্লোরিডা, দেলাওয়ার, জর্জিয়া, ইলিনয়, লুজিয়ানা, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিসৌরি, পেনসিলভানিয়া, রোডস আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা ও ওয়াশিংটন ডিসিতে ভোটগ্রহণ এখন চলছে।
২৫ দিন আগে

যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সূচি কার্যকর থাকবে।
২৫ দিন আগে


