
নাটোরের বাগাতিপাড়ায় খেলার সময় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ শিশু শারিন (৬) চার দিন চিকিৎসার পর মারা গেছে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শারিন বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়া মহল্লার সাবেক ওয়ার্ড কমিশনার মহসিন আলীর ছেলে এবং বাগাতিপাড়া কালেক্টরেট প্রিপারেটরি স্কুলের প্লে গ্রুপের ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও কিছু খেলনা নিয়ে খেলছিল শিশু শারিন। এ সময় হঠাৎ গ্যাস লাইটারটি বিস্ফোরিত হয়ে তার গেঞ্জিতে আগুন ধরে যায়। এতে তার শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।
ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে, অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








