
জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞদের ফেরার মঞ্চ হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। আসন্ন এই টুর্নামেন্টের জন্য তারকাখচিত ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখের মতো পরিচিত মুখ। দলে আছেন মাহমুদুল হাসান জয়, সাইফউদ্দিন, জাকির হাসান ও ইরফান শুক্কুরও।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ২০২৬ এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্স। এবারের আসর হবে ৫০ ওভারের সংস্করণে। অভিজ্ঞদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণরাও আছেন স্কোয়াডে।
তরুণদের মাঝে জায়গা পেয়েছেন ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন দিপু, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, মোহাম্মদ রিজওয়ান, এস এম মেহরব ও আমিনুল ইসলাম।
গত আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। গতবারও কাতারের দোহায় হয়েছিল প্রতিযোগিতাটি, তবে সেটি ছিল টি-টোয়েন্টি সংস্করণে। এবার ওয়ানডে ফরম্যাটে শিরোপার লড়াইয়ে নামবে আট দল।
বাংলাদেশের ১৯ সদস্যের প্রাথমিক দল
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মো: রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সাইফউদ্দিন, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহরব ও আমিনুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








