লোড হচ্ছে...
নিজেদের মাঠ অসলোতে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। ১৪ মিনিটে অস্কার ববের কোনাকুনি শটে এগিয়ে যায় নরওয়ে। মার্টিন ওডেগার্ডের পাস পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে দূরের পোস্টের কোণ খুঁজে নেন বব।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, গত মাসে নেপালে ভয়াবহ বন্যা ছিল জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়তে থাকা ঝুঁকির জন্য একটি ‘সতর্কবার্তা’। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে নেপালকে সহায়তা করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

জয়ের জন্য প্রয়োজন ছিল আরে ৮৩ রান। কিন্তু এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ২৩০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অর্থাৎ ১২৯/১ থেকে ২৩০ অলআউট—মাত্র ১০১ রানে শেষ ৯ উইকেট হারিয়েছে তারা।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকদের কাছে ফেরত ও ব্যাংকের দালাল চক্রের বহিষ্কারের দাবিতে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন মোল্ল্যা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদফতর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রাষ্ট্রপতি রুই ১৬০ কেজি, কাতলা ১২০ কেজি, মৃগেল ৮০ কেজি ও কালিবাউস ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

সংস্থাটি জানায়, গতকাল বুধবার মধ্যরাতে গভীর নিম্নচাপটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআর ডিএমপি আবুজায়েদ মো: নাজমুন নুরকে গুলশান ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআর ডিএমপি মো: সালাহউদ্দিনকে বনানী থানার নতুন অফিসার ইনর্চাজ (ওসি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ‘মাদকাসক্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের বিষয়টি অত্যন্ত গুরুতর। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সাথে পরিবারের সদস্যদের প্রতি সহিংসতা বা নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর অনুরোধ করছি।’
২৩ সেপ্টেম্বর, ২০২৬

২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে গৃহকর্মী মিলন শেখ তার দুই সহযোগী রিয়াজ ও তেছের আলীকে নিয়ে ডাকাতির কৌশলে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তারা বাড়ির মালামাল লুট করে পালিয়ে যান।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ষণ মামলায় আাসামিরা গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী প্রবাসী স্ত্রী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পলাতক চার আসামিদের গ্রেফতার করে মামলাটির দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানায় এলাকাবাসী।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংস্থাটি জানিয়েছে, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

সোমবার সকালে ধারালো দা দিয়ে নিজেকে হত্যা করার জন্য মাকে বলেন। মা তাকে বোঝাতে গেলে ইমন সেই দা দিয়ে তার মাকে এলোপাতাড়ি কুপাতে থাকেন।এ সময় শাশুড়িকে বাঁচাতে রাবেয়া বেগম ছুটে এলে তার কোলে থাকা ছয় মাসের শিশু ইসরাতকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দেন ইমন।
২২ সেপ্টেম্বর, ২০২৬

সাক্ষাতে পাবিপ্রবির প্রথম সমাবর্তনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার ভিত্তিতে আগামী বছরের ১৫ অথবা ১৬ মার্চ সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে সার ডিলার নিয়োগ দেয়া হলে প্রতিবাদ কর্মসূচি চলবে। প্রয়োজনে জেলার কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারের হক বেকারির গলিতে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
২২ সেপ্টেম্বর, ২০২৬


