মানববন্ধন
চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন। নয়া দিগন্ত

কক্সবাজার-ঢাকা আন্তঃনগর ট্রেনের চকোরিয়া স্টেশনে যাত্রাবিরতির দাবিতে চকরিয়া রেলস্টেশনে আট উপজেলার মানুষের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কক্সবাজার জেলার মানুষের প্রাণের দাবি স্বপ্নের রেললাইন স্থাপনের দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। কক্সবাজার জেলার পাঁচটি উপজেলাসহ পাশের আরো বেশ কয়েকটি উপজেলার শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটকসহ হাজার হাজার যাত্রী কক্সবাজার-ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্রসংগঠনগুলো এ দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন, নিরাপদ ও সাশ্রয়ী যাত্রার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এলাকার গণমানুষের ন্যায্য দাবি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ বুকিং কাউন্টার স্থাপনের জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন।