
প্রধানমন্ত্রীর উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির বিপিএম।
সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
কর্মসূচির আওতায় বাংলাদেশ পুলিশের সব ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ সফল করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বনজ সম্পদ বৃদ্ধি করতে সবাইকে উদ্বুদ্ধ করাই বাংলাদেশ পুলিশের এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








