হাউছি, সৌদি আরব,  ফ্লাইট, রিয়াদ, প্রধান বিমানবন্দর, ফ্লাইট, ইয়েমেন
হাউছি যোদ্ধাদের ফাইল ছবি। সংগৃহীত

ইয়েমেনের হাউছিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ প্রায় ফাঁকা হয়ে গেছে। গত ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত ৪ হাজার ৭১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময়ে মোট নির্ধারিত ফ্লাইট ছিল ৪ হাজার ৭৩৬টি। অর্থাৎ বাতিল হয়েছে প্রায় ৮৬ শতাংশ ফ্লাইট।

Advertisement

বিমান চলাচলবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে আল জাজিরা সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য জানায়।

চলতি মাসে সৌদি আরবে হামলা জোরদার করেছে হাউছিরা। তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে দেশটির বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা।

সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার হামলা হয়েছে। ব্যস্ততার দিক থেকে দেশটিতে এর অবস্থান জেদ্দার বিমানবন্দরের পরেই। গত ১০ অক্টোবর বিমানবন্দরটিতে হামলায় ১৩ জন নিহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

১০ অক্টোবর থেকে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল। রোববার সৌদি কর্তৃপক্ষ সীমিত পরিসরে বিমানবন্দরটি আবারো চালু করেছে।