লোড হচ্ছে...
জাহেদ উর রহমান বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
১১ দিন আগে

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো: আরিফ হোসাইন জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।’
১২ দিন আগে

গার্মেন্ট মালিকদের এটা অনুধাবন করতে হবে। তাদের সম্প্রীতি ও সম্পদ বৃদ্ধিতে কোনো ঘাটতি নেই। অ্যাটিচিউড অব দি গভর্নমেন্ট, সরকারের সবসময় মালিকদের প্রশয় দেয়ার যে নীতি, মালিকদের রক্ষা করাই সরকারের যেন প্রধান কাজ হয়ে যায়, খেয়াল করে দেখুন শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রভাব কিন্তু গোটা সমাজেই পড়ে, বাজার থেকে শ্রমিক যখন জিনিসপত্র কেনে তার প্রভাব তো গোটা অর্থনীতিতেই পড়ে।
১২ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী নেতারা বিদেশে বসে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। অনেকেই কলকাতায় বসে নাশকতার ছক আঁটছেন। দলটির প্রভাবশালী নেতারা নাশকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উসকানি দিচ্ছেন পশ্চিমা রাষ্ট্রগুলোতে বসে।
১২ দিন আগে

সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ ও বিভিন্ন যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
১২ দিন আগে

ডিবির ভাষ্য অনুযায়ী, মিরপুরে আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তারা মূলত স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন। বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে মিরপুরে জড়ো হয়েছিলেন। সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনমনে আতঙ্ক ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি।
১২ দিন আগে

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’
১২ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অস্থিরতার সাথে কিছু শিল্প মালিকরা জড়িত আছেন। যারা ফ্যাসিস্ট সরকারের সময় মন্ত্রী, এমপি ছিলেন। ইন্দোনদাতাদের কঠোরভাবে দমন করা হবে।’
১৩ দিন আগে

‘শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে কোনো মহল যেন শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি, কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
১৩ দিন আগে

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৫টার দিকে সাভার মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
১৩ দিন আগে

পোশাকশ্রমিকদের আন্দোলন ও মহাসড়ক অবরোধ চলাকালে একটি পোশাক কারখানার ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৩ দিন আগে

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে এ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
১৬ দিন আগে

পুলিশ সুপার বলেন, প্রথমে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলেও, বিকেল ৩টার দিকে শ্রমিকরা আবার সড়কে নেমে অবরোধ তৈরি করেন। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর যানবাহন চলাচল শুরু হয়।
১৮ দিন আগে

ঘর ভাঙার আগে পাশের ঘরের বাসিন্দাদের সতর্ক করা হয়নি। একপর্যায়ে দেয়াল ভাঙার সময় দেয়ালের একটি অংশ ধসে আছিয়ার রান্নাঘরের উপর পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে আছিয়া গুরুতর আহত হন।
২০ দিন আগে

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে।
১৫ অক্টোবর, ২০২৬


