
চলমান শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। তবে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকার প্রায় ৪০টি কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।
দেখা গেছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরী নেই নীতি) নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে কারখানার সামনে। এ ঘটনায় কয়েকটি স্থানে শ্রমিকরা ছোট ছোট দলে জড়ো হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিশৃঙ্খলা করতে পারেননি শ্রমিকরা।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি, ব্ল্যাক লিস্টিং বন্ধ, হাজিরা বোনাস বৃদ্ধিসহ নানা দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া, জিরাবো, নিশ্চিন্তপুর, জিরাবো পুকুরপাড়, নরসিংহপুরসহ বিভিন্ন এলাকায় কর্মবিরতি ও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের কাজে ফেরানোর অনুরোধ করা হলেও অসন্তোষ পুরোপুরি থামেনি। এরই ধারাবাহিতায় জানমাল ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেন। যেসব কারখানা খোলা রাখা হয়েছে সেগুলোতে স্বাভাবিক নিয়মেই উৎপাদন চলছে।
এদিকে, বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে নিউএইজ গার্মেন্টস, এআর জিন্স প্রডিসার, ফ্যাশন ডটকম, এফজিএস ডেনিম ওয়্যার, আজমত অ্যাপারেলস, আলপস অ্যাপারেলস, ঈগল টেক্সটাইল, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, এনভয় ফ্যাশন, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, আনাম গার্মেন্টস, রেডিয়্যান্স নীটওয়্যারস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, অ্যাক্টিল কম্পোজিট মিলস ও তাহারাত কম্পোজিট, এস-২১ অ্যাপারেলসসহ ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকারের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-১-এর পুলিম সুপার মো: মমিনুল ইসলাম ভুইয়া জানান, নিরাপত্তার শঙ্কায় শিল্পাঞ্চলের ৪০টি কারখানা বন্ধ রয়েছে ও বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








