লোড হচ্ছে...
নীলফামারীর পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপার, বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপ-পরিচালক মো: বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার, জামালপুর জেলার পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে, বরগুনা জেলার পুলিশ সুপার মো: কুদরত ই খুদাকে জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।
১২ দিন আগে

মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
১২ দিন আগে

সংশোধনী অনুযায়ী, এখন থেকে বিধিমালায় উল্লিখিত সব জায়গায় ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ ব্যবহার করা হবে।
১২ দিন আগে

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, ডাকাতি, দস্যুতা ও মাদক মামলার আসামি মো: নাহিদকে (৩০) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) মতলব উত্তরের দেওয়ান কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
১২ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর-১১ থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় পেয়ে এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।
১২ দিন আগে

পরিসংখ্যান অনুযায়ী, ধলপুর সিটি পল্লী এলাকায় ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৩৫টি মাদক মামলা ও তিনটি পুলিশ আক্রমণের মামলা করা হয়েছে। এছাড়া ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
১২ দিন আগে

শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবনে বাধা ও পারিবারিক কলহের জেরে লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী রবিউল ছৈয়ালকে আটক করেছে পুলিশ।
১২ দিন আগে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
১২ দিন আগে

এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১২ দিন আগে

যশোরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই জাহিদুল ও নায়েক মুসা বিশ্বাসকে প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন।
১৩ দিন আগে

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে ওই শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় পুলিশের গুলিতে শিক্ষার্থী আহত হয়েছে বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে।
১৩ দিন আগে

সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের একটি ভ্যানে অগ্নিসংযোগ ও বিভিন্ন যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
১৩ দিন আগে

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৩ দিন আগে

সকালে শ্রমিকরা প্রথমে অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হয় এবং পরে হামীম গ্রুপের সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় কারখানা থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের উত্তেজনা তৈরি হয়।
১৩ দিন আগে

নড়াইলে আকর্ষণীয় ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইন প্রতারণা ও জুয়া খেলার অভিযোগে ডিবি পুলিশ শনিবার গভীর রাতে ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, কি-বোর্ড, মোবাইল ও ১৯টি সিম জব্দ করা হয়েছে।
১৪ দিন আগে

সিরাজগঞ্জে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের ৬৫ চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের আর্থিক ও আইনি সহায়তার প্রতিশ্রুতি দেন।
১৪ দিন আগে

শ্রমিকদের প্রকৃত ও ন্যায্য মজুরির দাবিতে গড়ে ওঠা আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আন্দোলনের লক্ষ্য, নেতৃত্ব ও পেছনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
১৪ দিন আগে

পোশাকশ্রমিকদের আন্দোলন ও মহাসড়ক অবরোধ চলাকালে একটি পোশাক কারখানার ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৪ দিন আগে

‘সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সমুন্নত রাখা এবং এর মাধ্যমে দেশের সকল কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা।;
১৪ দিন আগে

শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর পরও তারা সড়ক ছাড়ছিলেন না। পুলিশের কাছে মনে হয়েছে, আন্দোলনকারীদের সাথে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
১৪ দিন আগে


