চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা। সংগৃহীত
ads

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের সাবেক এডিসি রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

রাকিবুল হাসান বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার (পার্বত্য জেলা) সমূহের কার্যালয় রাঙ্গামাটি এপিবিএন-এ সংযুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। 
এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। তারা কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ২৫৬ জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় ১৬৮ নম্বর আসামি রাকিবুল হাসান। বাসস