
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে তেজগাঁও থানায় ১৫ জন, শেরেবাংলা নগর থানায় পাঁচজন, মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় দু’জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটজন ও হাতিরঝিল থানায় ৪০ জন রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









