লাশ উদ্ধার, পুলিশ, রাজাপুর থানা, সিআইডি
রাজাপুর থানা। নয়া দিগন্ত
ads

ঝালকাঠির রাজাপুরে ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গালুয়া দুর্গাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এ সময় তারা মহাসড়কের ওপর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় কোনো বাস বা ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর।

রাজাপুর থানার ওসি মো: হারুন অর রশীদ হাওলাদার বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেয়া হয়েছে।’