কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, গ্রেফতার, এমদাদুল হক দাদুল, ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গাজী গোলাম দস্তগীর, ডিবি অভিযান
গ্রেফতার এমদাদুল হক দাদুল (৫৫)। সংগৃহীত
ads

রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হক দাদুলকে গ্রেফতার করে।

গ্রেফতার এমদাদুল হক দাদুল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।