
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে।
ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, আটটি ট্রাক, ২১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, তিনটি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি ও ২০১টি মোটরসাইকেলসহ মোট ৪০৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ৪০টি ট্রাক, ৪৪টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে আটটি বাস, তিনটি ট্রাক, ১৭টি ক্যাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ২১টি ট্রাক, ৫৪টি ক্যাভার্ডভ্যান, ১২৪টি সিএনজি ও ৫০৮টি মোটরসাইকেলসহ মোট ৮৬৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৪০টি ট্রাক, ১৫টি ক্যাভার্ডভ্যান, ১৬৩টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৬৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২১টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৯৫২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৯৩৭টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









