
নিখোঁজের তিনদিন পর রংপুর মহানগরীতে এক সেনা সদস্যের ভাড়া বাসার শয়নকক্ষ থেকে আরিফুল ইসলাম নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর সবুজবাগ এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই সেনা সদস্যকে সেনা হেফাজতে নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
নিহতের আরিফুল ইসলামের লাশ ওই এলাকার রফিকুল ইসলামের ভাড়াটিয়া সেনা সদস্য শাহীন শেখের শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনরা জানান, তিনদিন আগে নিখোঁজ হন ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে আরিফুল ইসলাম। থানায় সাধারণ ডায়েরির প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে ওই শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ।
সেনা সদস্য শাহীন শেখকে ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে নেয়া হয়েছে।
মহানগর পুলিশ কমিশনার মু: মাহবুবুর রশীদ জানান, একটা নিখোঁজ জিডি হয় গত পরশুদিন, যে একজনকে পাওয়া যাচ্ছে না। পরে আমরা তদন্ত করতে করতে একজন সেনা সদস্যের ভাড়া বাসায় ওই নিখোঁজ লোকটির গলাকাটা লাশ উদ্ধার করি। এবং সেনা সদস্যটিকে আমরা গ্রেফতারের জন্য... সে এখন সেনা হেফাজতে আছেন। আমরা তাদেরকে আমাদের এখতিয়ারে এনে আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করি।
— একজনকে বোধহয় আটক করেছেন? — একজনকে। রাইট।
— এদের মধ্যে কি মাদক আছে কিনা আসলে আমরা বুঝতে পারতেছি না... কোথায় কোথায়? এর সাথে মাদক নিয়ে জড়িত ছিল... — না, আমরা একটা ঘটনা শুনতে পাচ্ছি যে আসলে এটাতে তারা অনলাইন ক্যাসিনো জুয়ার সাথে জড়িত ছিল, মাদকাসক্তির কিছু বিষয় আছে তাদের মধ্যে। এটা নিয়ে হয়তো কোনো ভুল বোঝাবুঝি কিংবা নিজেদের মনে কোনো স্বার্থগত কোনো দ্বন্দ্ব থেকে ঘটনাটা ঘটতে পারে। বাট এখনো আমরা আসলে চূড়ান্ত কিছু বলার মতো সময় আমাদের এখনো হয়নি। আমরা আসামিটাকে হেফাজতে পেলে, আসামিটাকে আমরা হেফাজতে পেলে আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে... ওকে, স্যার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









